শীতের সকাল অনুচ্ছেদ – ক্লাস ৬,৭,৮, এসএসসি, এইচএসসি

শীতের সকাল অনুচ্ছেদ যা ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য। আশা করি সকলের ভাল লাগবে। শীতের সময় পরীক্ষা হলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শিখে না থাকলে এখনি শিখে ফেল।

পোস্টের বিষয়বস্তুঅনুচ্ছেদ লিখন
অনুচ্ছেদ এর টপিকশীতের সকাল
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯-১০, এসএসসি, এইচএসসি

আরো পড়ুনঃ জাতীয় পতাকা অনুচ্ছেদ

শীতের সকাল অনুচ্ছেদ

প্রকৃতির অবারিত সৌন্দর্যভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই। ঘর থেকে দুই পা ফেলে বাইরে দৃষ্টি ফেললেই চোখে পড়ে নিসর্গের অপরূপ আকর্ষণ। তন্মধ্যে শীতের সকাল অন্যতম। বাংলাদেশের ঋতুচক্রে শীত আসে রূপ ও রসের ডালি সাজিয়ে। শীতের মোহনীয় নৈসর্গিক রূপ ধরা পড়ে শিশিরস্নাত সকাল বেলায়। কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। সূর্যিমামা মুখ লুকায় লজ্জায়, অভিমানে। ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাসে সোনালি সূর্য। ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে মুক্তোর মতো চকচক করে। শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব। হিম শীতল ঠান্ডায় ভাপা, দুধপুলি, দুধচিতই, পাটিসাপটা প্রভৃতি পিঠা রসনায় আনে তৃপ্তির আস্বাদ। চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সে কী তৃপ্তি! অন্যদিকে গৃহহীন, বস্ত্রহীন মানুষ খোঁজে একটু আশ্রয়, প্রশান্তির উষ্ণ আদর। দরিদ্র ছেলেমেয়েরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিঠা রোদের আদরের ভরসায়। রাত জাগে সকালের প্রত্যাশায়, সকাল জাগে সূর্যের স্পর্শ কামনায় । সবকিছু মিলিয়ে শীতের সকাল একটি মুহূর্ত, প্রিয় অপূর্ব নৈসর্গিক উপাদান।

2 thoughts on “শীতের সকাল অনুচ্ছেদ – ক্লাস ৬,৭,৮, এসএসসি, এইচএসসি”

  1. আমার নাম তানিশা ।
    আমি প্রবর্তক স্কুল এন্ড কলেজ এর সপ্তম শ্রেণিতে পড়ি ।
    আমি এই বাংলা লিখন লিংক থেকে সব পড়ি ।
    আমার খুব ভাল এবং সহজ লাগে। আজকের মতো বিদায় ।
    ধন্যবাদ 🤗

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top