ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ সারাংশ

ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ সারাংশ: আজকে শিখবে নতুন একটি সারাংশ ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সবার জন্যই প্রযোজ্য। তাই সময় নিয়ে এখনি মুখস্থ করে রাখ-

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

আরো পড়ঃ প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা সারাংশ

ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ সারাংশ

ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। পিঁপড়া মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য। প্রতিটি মানুষের প্রত্যেকটি কাজই ভবিষ্যৎ ভেবে করা উচিত। পণ্ডিতেরা বলে গেছেন “গত বিষয়ের জন্য অনুশোচনা কর না।” এটা সেটা বর্তমান কথা বলতে বলতেই অতীত হয়ে গেল। কাজেই নদীর তরঙ্গ গনা আর বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক। ভবিষ্যৎটা হলো আসল জিনিস। সেটা কখনো শেষ হয় না। তাই মানুষের প্রতিটি কাজ ভবিষ্যৎ ভেবেই করা উচিত।

সারাংশ: মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভবিষ্যতের ভাবনা ভেবে অগ্রসর হওয়া অতীতের ব্যর্থতার অনুশোচনা করে সময় নষ্ট করা উচিত নয়। কেননা, ভবিষ্যৎই সম্ভাবনাময়, ভবিষ্যতের কথা ভেবেই কাজ করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top