আজকে আমরা পড়বো বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ সারাংশ। তোমাদের অনেকেরই এটা প্রয়োজন হতে পারে, তাই যখনি শেখার দরকার হবে এখান থেকে পড়ে শিখে নিবে। দেরি না করে মুখস্থ করে রাখ।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো দেখুন: ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ সারাংশ
বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ সারাংশ
বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়োগ করেছে । আর এক জায়গায় একদল মানুষ স্বতন্ত্রভাবে সেই অন্নে প্রাণ ধারণ করে। চাঁদের যেমন একপিঠে অন্ধকার। অন্যপিঠে আলো- এ সেই রকম। একদিকে দৈন্য মানুষকে পঙ্গু করে রেখেছে- অন্যদিকে ধনের সন্ধান । ধনের অভিমান, ভোগ-বিলাস সাধনের প্রয়াসে মানুষ উন্মত্ত । অন্নের উৎপাদন হয় পল্লিতে আর অর্থের সংগ্রহ চলে নগরে। অর্থ উপার্জনের সুযোগ ও উপকরণ যেখানেই কেন্দ্রীভূত, স্বভাবতই সেখানে আরাম, আরোগ্য, আমোদ ও শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে অপেক্ষাকৃত অল্পসংখ্যক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করে । পল্লিতে সেই ভোগের সৃষ্টি যা কিছু পৌঁছায় তার যৎকিঞ্চিৎ।
সারাংশ: বর্তমান সভ্যতায় উৎপাদন আর ভোগ-বিলাসের মধ্যে বিস্তর ফারাক লক্ষ করা যায়। এই ফারাকের জন্যই অন্নের উৎপাদকরা গ্রামে কোনো রকমে বেঁচে থাকে । আর অর্থের সংগ্রহ চলে নগরে এবং সেখানেই যাবতীয় ভোগ-বিলাসের সুযোগ ও উপকরণ কেন্দ্রীভূত হয়। ঠিক চাঁদের এক পিঠে অন্ধকার, আরেক পিঠে আলোর মতো। কাজেই শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে ফারাকটা কমিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া খুবই জরুরি।



