বৈশাখী মেলা অনুচ্ছেদ: আজকে তোমাদের জন্য লিখেছি নতুন একটি অনুচ্ছেদ তা হল- বৈশাখী মেলা অনুচ্ছেদ। এটি ক্লাস ৬ থেকে ইন্টারমেডিয়েট পর্যন্ত সকলের জন্যই উপযোগী। তাহলে এখনি পড়া শুরু করে দাও।
| পোস্টের বিষয়বস্তু | অনুচ্ছেদ লিখন |
| অনুচ্ছেদ এর টপিক | বৈশাখী মেলা |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ঃ বিজ্ঞান মেলা অনুচ্ছেদ
বৈশাখী মেলা অনুচ্ছেদ
বৈশাখী মেলা নববর্ষের সর্বজনীন অনুষ্ঠানগুলোর অন্যতম। নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ থেকে বাংলাদেশে ছোট-বড় অনেক মেলা শুরু হয়। স্থানীয় লোকেরাই এসব মেলার আয়োজন করে থাকে। মেলার স্থায়িত্বকাল সাধারণত এক থেকে সাত দিন। তবে কোথাও কোথাও এ মেলা সারা বৈশাখ মাস ধরে চলে।
বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার নেকমর্দানে পহেলা বৈশাখে যে মেলা বসে, তা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ মেলা। সাধারণত এ মেলা এক সপ্তাহ স্থায়ী হয়। উত্তরবঙ্গের এমন কোনো বস্তু নেই যা এ মেলায় পাওয়া যায় না। এ মেলাকে সর্বসাধারণের উপযোগী করে গড়ে তোলা হয়। নাচ, গান নাগরদোলা প্রভৃতি মেলার হাজার বছরের ঐতিহ্য বলে বিবেচিত। মেলার দিনগুলোতে ছেলে-বুড়ো সবার মাঝেই বিরাজ করে সাজ সাজ রব।
বাংলাদেশের মেলাগুলোতে খুঁজে পাওয়া যায় এদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন দ্রব্যসামগ্রী, যা বাঙালি ঐতিহ্যের ধারক ও বাহক বলে বিবেচিত। বৈশাখী মেলা বাঙালির ইতিহাস ঐতিহ্যের মিলন মেলা। এ মেলা সকলের প্রাণে এনে দেয় খুশির বন্যা, ধুয়ে-মুছে দেয় সারা বছরের কর্মক্লান্তি ও মানসিক অশান্তি । আমরা নতুন করে বাঙালি ঐতিহ্য লালন করে বাঁচার অনুপ্রেরণা লাভ করি



