বায়ু দূষণ অনুচ্ছেদ: আজকে এখানে তোমরা শিখবে বায়ু দূষণ অনুচ্ছেদ যা ক্লাস ৬ থেকে এইচএসসি পর্যন্ত সকল শ্রেণির উপযোগী করে লেখা। তোমাদের যাদের প্রয়োজন এখনি পড়ে শিখে নিতে পার।
| পোস্টের বিষয়বস্তু | অনুচ্ছেদ লিখন |
| অনুচ্ছেদ এর টপিক | বায়ু দূষণ |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ুনঃ পরিবেশ দূষণ অনুচ্ছেদ
বায়ু দূষণ অনুচ্ছেদ
বায়ু ছাড়া প্রাণী ও জীবের বেঁচে থাকা অসম্ভব। বায়ুতে অক্সিজেন রয়েছে, যা মানুষকে বাঁচিয়ে রাখে। বায়ুদূষণের ফলে অক্সিজেন কমে গেলে বা শূন্য হয়ে গেলে পৃথিবী মানুষ ও প্রাণীশূন্য হয়ে যাবে, বৃক্ষও থাকবে না। পৃথিবীর পরিবেশ বিপন্ন হবে। আজকের এ সুন্দর মোহনীয় পৃথিবী পরিবর্তিত রূপ ধারণ করবে। তাই প্রকৃতিজগতের সবকিছুর জন্য বিশুদ্ধ বায়ু একান্ত অপরিহার্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, নানা কারণে বায়ুদূষণ হচ্ছে এবং তা এখন মারাত্মক রূপ ধারণ করেছে। আগুন অক্সিজেন পুড়িয়ে দেয়, ধোঁয়া ও ছাই বাতাস কলুষিত করে। বন এলাকা কমে যাওয়ার ফলে বায়ুশোধন হ্রাস পাচ্ছে। যানবাহনের তাপ ও গ্যাস, কলকারখানার ধোঁয়া ও বর্জ্য, বোমা ও আগ্নেয়াস্ত্রের তাপ ও গ্যাস বাতাসকে প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। এর ফলে মাথাব্যথা, শ্বাসরোগ, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। জলীয়বাষ্পের সাথে ধূলিকণা ও কার্বনকণা মিশে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা, যা জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাই অজস্র বৃক্ষ রোপণের মাধ্যমে বনভূমি সৃষ্টি করে, কার্বনের নিঃসরণ হ্রাস করে বায়ুদূষণ থেকে মুক্ত হওয়া অত্যন্ত জরুরি।



