আজকে আমাদের আলোচ্য বিষয় অতিথি পাখি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের পরীক্ষা শীতকালে হবে। তাই দেরি না করে এখনি শিখে ফেল অতিথি পাখি অনুচ্ছেদ।
| পোস্টের বিষয়বস্তু | অনুচ্ছেদ লিখন |
| অনুচ্ছেদ এর টপিক | অতিথি পাখি |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো দেখুনঃ পরিবেশ দূষণ অনুচ্ছেদ
অতিথি পাখি অনুচ্ছেদ
হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রতি বছর শীতকালে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নানা প্রকার পাখি এ দেশে আসে খাদ্যও আশ্রয়ের সন্ধানে। গ্রীষ্মকালে আবার ফিরে যায় স্বদেশে। তাই এদেরকে বলা হয় অতিথি পাখি। এসব পাখি শীতের সকালে একদিকে যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ধিত করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেমন অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, তেমনি এ পাখিগুলো আমাদের অতিথি বলে এদের সাথেও আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। কিন্তু একশ্রেণির অসাধু পক্ষীমাংসলোভী লোক এবং ব্যবসায়ী নিজেদের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য এসব অতিথি পাখি শিকার করে খায় এবং বিক্রি করে। অথচ মানুষের কর্তব্য অতিথি পাখিদের অভ্যর্থনা জানানো। তাদের জন্য অভয়ারণ্য তৈরি করা। তাদের আশ্রয়কালীন সময়টুকুকে নিরাপদ ও আনন্দময় করে তোলা। এজন্য মানুষকে তার লোভ এবং রসনা নিয়ন্ত্রণ করতে হবে। বিচিত্র ধরনের এসব পাখি যেন কারও লালসার শিকার হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের প্রয়োজন আরও সজাগ ও সচেতন হওয়া। পাখিরা পাখনায় ভর করে যে সুদূরের গন্ধ নিয়ে আসে তাকে স্তব্ধ করার অধিকার কোনো মানুষের নেই। তাই শীতের অতিথি পাখি সংরক্ষণের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে এবং শিকারিদের দমন করতে সরকারকে আশু পদক্ষেপ নিতে হবে।



