ইন্টারনেট অনুচ্ছেদ – ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

ইন্টারনেট অনুচ্ছেদ: প্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা, আজকে তোমরা পড়বে ইন্টারনেট অনুচ্ছেদ, যা বর্তমান সময়ে অনেক বেশি পরীক্ষায় আসে। তাই সময় নস্ট না করে এখনি শিখে নাও।

পোস্টের বিষয়বস্তুঅনুচ্ছেদ লিখন
অনুচ্ছেদ এর টপিকইন্টারনেট
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

আরও দেখুনঃ ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ

ইন্টারনেট অনুচ্ছেদ

আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট সবচেয়ে বিস্ময়কর মাধ্যম। বর্তমান বিশ্বায়নের যুগে এটি বহুল আলোচিত একটি প্রযুক্তিনির্ভর তথ্যবহুল গতিশীল মাধ্যম। এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক কার্যক্রম (যোগাযোগ/ সম্পর্ক স্থাপন কার্যক্রম)। এটা কম্পিউটারের সাহায্যে পরিচালিত হয়। ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বের সংবাদ ও মতামত আমাদের নিকট এসে পৌঁছে। ইন্টারনেটের সংবাদ পরিক্রমা বিধান সংবলিত নির্দেশাবলির মাধ্যমে আমরা খুব সহজে ও দ্রুত বিশ্বের যেকোনো দেশের সংবাদপত্রসমূহ পড়তে পারি।

টেলিনেট সফটওয়্যার আমাদের দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে সাহায্য করে। ফাইল আদানপ্রদান সংক্রান্ত নির্দেশাবলি থাকার কারণে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান-প্রদান করতে পারি। ইন্টারনেটে গল্প করা সংক্রান্ত নির্দেশাবলি থাকায় আমরা যেকোনো স্থানে বসে আমাদের প্রিয়জনদের সাথে গল্প করতে পারি

অতএব, আমরা আমাদের প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি কাজগুলো থেকে শুরু করে ব্যবসায়-বাণিজ্য, ব্যাংক, বিমা, অফিসের কাজকর্ম, গবেষণা, প্রযুক্তি ও শিক্ষা সংক্রান্ত প্রায় সব কাজই ইন্টারনেটের মাধ্যমে সমাধা করতে পারি। বাংলাদেশের প্রতিটি জেলাই ইতোমধ্যে ইন্টারনেট কর্মসূচির আওতায় এসে গেছে। ইন্টারনেট উন্নত জীবন ও বিশ্ব ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অদূর ভবিষ্যতে ইন্টারনেটের সুবিধা বিশ্বের বেশিরভাগ মানুষের নিকট পৌছবে এবং মানুষের জীবন আরও সুখময় ও সমৃদ্ধ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top