অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ: আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে সারাংশ অভ্যাস ভয়ানক জিনিস……তাহলে সব পণ্ড হবে। বিস্তারিত নিচে দেখে শিখে নাও।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | অভ্যাস ভয়ানক জিনিস……তাহলে সব পণ্ড হবে |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
| নমুনা উত্তর দেয়া আছে | ২টি |
অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ
অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস কর। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা কর, সপ্তাহে তুমি দু দিন মিথ্যা বলবে না । এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে, যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনও ইচ্ছা করো না, তাহলে সব পণ্ড হবে।
সারাংশ: স্বভাব থেকে বদভ্যাসকে হঠাৎ করে পরিহার করা সম্ভব নয়। বরং দীর্ঘদিনের অনুশীলনে স্বভাব থেকে তা চিরতরে দূর হয়ে যায়।
অথবা,
সারাংশ: অভ্যাস হঠাৎ পরিবর্তন করা খুবই কঠিন। এর জন্য ধৈর্য ও সহিষ্ণুতার চর্চা দরকার। মন্দ অভ্যাস বা পাপ প্রবৃত্তির শিকড় উপড়ানোর সাধনাই সবচেয়ে বড়। যথেষ্ট অনুশীলন ও ত্যাগের মাধ্যমেই তার শুভ পরিবর্তন সম্ভব।



