নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ – ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ: আজকে আমরা শিখবো নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ, তোমাদের সকলের পরীক্ষার জন্যই এটি গুরুত্বপূর্ণ। তোমরা যারা হাই স্কুল ও কলেজে পড়াশোনা করছো, তারা শিখে রাখতে পার। তাহলে শুরু করা যাক-

পোস্টের বিষয়বস্তুঅনুচ্ছেদ লিখন
অনুচ্ছেদ এর টপিকনিয়মানুবর্তিতা
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

আরো দেখুনঃ অতিথি পাখি অনুচ্ছেদ

নিয়মানুবর্তিতা অনুচ্ছেদ

পার্থিব জীবনে যখন যা করার নিয়ম বা বিধি রয়েছে তা সঠিক সময়ে করার নামই নিয়মানুবর্তিতা। চন্দ্ৰ, গ্রহ-নক্ষত্র যেমন নিয়ম মেনে চলে, তেমনি প্রকৃতির সবকিছুই নির্দিষ্ট নিয়মের অধীন। ব্যক্তিজীবনেও নিয়ম মেনে চলা একান্তভাবে আবশ্যক। তাতে পরিবার তথা সমাজজীবনেও নিয়মানুবর্তিতার প্রভাব পড়বে। স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানা, খেলার মাঠ সর্বত্রই নিয়ম-কানুন মেনে চলা অত্যাবশ্যক। তা না হলে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। ফলে নেমে আসে অশান্তি। শৈশব থেকে নিয়ম-শৃঙ্খলা মেনে চললে জীবনে কখনো কোনো সমস্যা-জটিলতা তৈরি হয় না। ছাত্রজীবন থেকেই নিয়মানুবর্তিতার চর্চা অব্যাহত রাখলে সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সহজ হয়। সুনাগরিক সব সময়ই দেশপ্রেমিক ও মানবপ্রেমিক হয়। দেশ ও মানুষের কল্যাণেই সে নিজেকে নিয়োজিত রাখে। এর ফলে চিন্তা-চেতনা, কাজ-কর্ম, ভাবনা-কল্পনায় দেশ ও মানুষের উন্নতি ও সমৃদ্ধি গুরুত্ব পায়। মনীষীরা তাঁদের জীবনের প্রতি পদক্ষেপে নিয়মানুবর্তিতা অনুসরণ করেছেন বলেই তাঁরা জিকের উন্নত প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। আজকের উন্নত ও সমৃদ্ধ দেশগুলো নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করেই নেতৃস্থানীয় পর্যায়ে এসেছে। কাজেই ব্যক্তি তথা জাতীয় জীবনে আমাদেরও প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তিতা কঠোরভাবে অনুসরণ করে দৃষ্টান্ত স্থাপনে ব্রতী হওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top