প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা সারাংশ: আজকে আমাদের লেখার টপিক প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা সারাংশ। ক্লাস ৬ থেকে এইচএসসি পর্যন্ত যারা আছ, তোমাদের সামনের পরীক্ষার জন্য পড়ে রাখতে পার। তাহলে পড়া শুরু কর-
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয় |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো সারাংশঃ বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই
সারাংশ: প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা
প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষা পাস করাটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে । এই কারণে পরীক্ষায় পাস করা লোকের অভাব নেই আমাদের দেশে, কিন্তু অভাব আছে জ্ঞানের। যেখানেই পরীক্ষা পাসের মোহ তরুণ ছাত্র-ছাত্রীদের উৎকণ্ঠিত রাখে সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় অমরত্ব লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উন্মুখ করতে হবে। সহজ লাভ আপাতত সুখের হইলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।
সারাংশ: শিক্ষায় জ্ঞানের প্রতি আগ্রহ না থাকলে সেই শিক্ষা ব্যর্থ হয়। কেবল পরীক্ষায় পাস নয়, জ্ঞানার্জনই শিক্ষার লক্ষ্য। জ্ঞানচর্চার মধ্যে স্বাধীন জাতির মর্যাদা নিহিত। কাজেই পরীক্ষা পাসের সহজ লাভ কি থেকে দৃষ্টি পরিবর্তন করে জ্ঞানচর্চায় মনোযোগী হওয়া আবশ্যক।



