অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় সারাংশ নিয়ে আজকে আমাদের আয়োজন। ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা এটি শিখতে পারবে। তোমাদের মধ্যে যারা এখনো শিখোনি, তারা শিখে নাও।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় হইয়াছে |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো দেখুনঃ বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে সারাংশ
অভাব আছে বলিয়াই জগৎ বৈচিত্র্যময় সারাংশ
অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব পূরণের এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থাবর হইত। মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ জগৎ হইতে দুঃখ দূর করিতে ব্যগ্র। দুঃখ নষ্ট করিতে গিয়া জড় পাহাড় হয় তাহাতে তাঁহারা ক্ষুব্ধ নহেন। কিন্তু জগতে দুঃখ আছে বলিয়া আমরা সেবার সুবিধা পাইয়াছি। সেবা মানবজীবনের পরম ধর্ম।
সারাংশ: অভাব জীবনের সাথে জড়িত। অভাব দূর করার চেষ্টা থেকে জীবনের বিকাশ ঘটে। অভাব না থাকলে জীবনের গতিময়তা থাকত না। তাই জ্ঞানীরা জগৎ থেকে দুঃখ দূর করার জন্য মানুষের সেবা করেন।



