বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে সারাংশ লিখন যা ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসিসহ সকল পরীক্ষার জন্য উপযোগী করে লেখা। তোমাদের যাদের প্রয়োজন এখনি মুখস্থ করে আয়ত্ত করে রাখতে পার। চল শুরু করি-
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে…….দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ুনঃ বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে সারাংশ
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে- ‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান-শক্তি ও প্রেম-শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্ম-শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা-শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়ত্বই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
সারাংশ: বাঙালির গৌরবমণ্ডিত ইতিহাস ও স্বাধিকার চিন্তার ঐতিহ্য রয়েছে। কিন্তু দীর্ঘকাল কর্মশক্তির সক্রিয়তার অভাবে দিব্যশক্তিও নিস্তেজ হয়ে আছে। কেবল জ্ঞানশক্তি ও প্রেমশক্তির ওপর নির্ভর করে কর্মশক্তি ও দিব্যশক্তির উজ্জীবন সম্ভব নয়। কাজেই সমন্বিত শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বাঙালিকে বাঙালির বাংলা’ নির্মাণের অসাধ্য সাধন করতে হবে।



