বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ: আজকে তোমরা নতুন একটি সারাংশ শিখবে তা হচ্ছে বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী…..তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু। তাহলে দেখে নাও এখনি, আর পরীক্ষা সামনে থাকলে মুখস্থ করে নাও।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী…..তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ঃ অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ
বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ
বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। তোমার খুব ভালো বন্ধু থাকিতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাহাদিগকে নাও পাইতে পার। তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলিতে পারে; তাহাদের দুই একজন যে বন্ধু নহে তাহাও প্রমাণিত হইতে পারে এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকিবে। কোনো কোনো বই তোমাকে হাসাইবে, কোনো কোনো বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে। কতগুলি বই তোমাকে জ্ঞানদান করিবে। তাহারা তোমাকে মহৎ ও মানুষ নামের যোগ্য করিবে । তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু।
সারাংশ: বই মানুষকে আলোকিত করে। জ্ঞানের আনন্দদ্বার খুলে দেয় বই। বিশ্বকে জানার আনন্দ এনে দেয় বই। এ কারণে বই-ই হতে পারে মানুষের সবসময়ের পরম বন্ধু।



