সারাংশ: বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই

সারাংশ বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই যা ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি পর্যন্ত শিক্ষার্থীরা শিখতে পারবে। তাহলে তোমরা যারা এই সারাংশ খুজতেছ, তারা এখনি শিখে নাও।

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকবাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই…..স্বাভাবিক নিয়মে ফল লাভ করে
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

এছাড়া পড়ুন- মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ সারাংশ

সারাংশ বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার

বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র; কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না। আহারাদি রীতিমতো হজম করিবার জন্যে হাওয়া খাওয়া দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলো অপাঠ্য পুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে।

সারাংশ: আমাদের শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ। শিক্ষার সাথে আনন্দ না থাকলে সে শিক্ষা হৃদয়ে স্থান লাভ করে না। এ ধরনের শিক্ষা দিয়ে কোনো রকমে কাজ চললেও মানবিক বিকাশ সাধিত হয় না। তাই শিক্ষাকে আনন্দের অনুষঙ্গ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top