কম্পিউটার অনুচ্ছেদ – ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

কম্পিউটার অনুচ্ছেদ: আজকে আমরা শিখব কম্পিউটার অনুচ্ছেদ যা সকল শ্রেণির পরীক্ষা উপযোগী। আমরা অনুচ্ছেদটি পড়ার সুবিধার্থে কয়েকটি প্যারা করে লিখেছি, তোমরা পরীক্ষায় এক প্যারাতেই লিখবে। তাহলে শুরু কর-

পোস্টের বিষয়বস্তুঅনুচ্ছেদ লিখন
অনুচ্ছেদ এর টপিককম্পিউটার
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

আরো দেখঃ ইন্টারনেট অনুচ্ছেদ

কম্পিউটার অনুচ্ছেদ

কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি ল্যাটিন কমপুটেয়ার (Computare) থেকে, যার ইংরেজি অর্থ কম্পিউট ‘ (Compute) বা গণনা করা। সে হিসেবে কমপিউটারের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু বর্তমানে কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র নয়। বর্তমান বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার হলো Computer. কমপিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া তথ্য যুক্তিসংগত নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুলভাবে গণনার কাজ করে, তার সঠিক ফলাফল প্রদান করতে পারে।

কমপিউটারের ব্যাপক ব্যবহারের মধ্যে রয়েছে- লেখাপড়া করা, মুদ্রণ করা, তথ্য সংরক্ষণ করা, গান শোনা, সিনেমা দেখা, খেলা করা, টেলিফোন করা, দেশ-বিদেশের সাথে তথ্য আদান-প্রদান করা ইত্যাদি। ব্যাপক ব্যবহারের ফলে আধুনিক জীবনে সবচেয়ে জরুরি যন্ত্র এটি। বৈদ্যুতিক কমপিউটারগুলো দু’ধরনের হয়ে থাকে : (১) এনালগ, (২) ডিজিটাল । এনালগ কমপিউটার ফিজিক্যাল গুণাবলি নিয়ন্ত্রণ করে এবং ডিজিটাল কমপিউটারগুলো সংখ্যা নিয়ন্ত্রণ করে ।

মূলত কমপিউটার মানুষের মস্তিষ্কের বিকল্প হিসেবে মানব কল্যাণে অনেক কাজ করে চলেছে এবং মানুষের শক্তি ও সময়ের অপচয় রোধে সহায়ক ভূমিকা পালন করছে। ঘরের, বাজারের হিসাবে বা বাচ্চাদের গেইম থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে। তাই কমপিউটার আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় জীবনে অপরিহার্য হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top