সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে: আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন একটি সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। ক্লাস ৬ থেকে ইন্টারমেডীয়েট পর্যন্ত সকলেই শিখতে পারবে। তাহলে পড়তে থাক-
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ঃ ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় সারাংশ
সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে
আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়।
সারাংশ: বর্তমানে পৃথিবীর সব মানুষের একমাত্র লক্ষ্য অর্থ আর বিত্ত। ফলে মানবিকতার হয়েছে স্খলন । এ মূঢ়তাকে জয় করতে না পারলে মনুষ্যত্ব ম্লান হবে। তাই এখন থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে।



