বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সারাংশ

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সারাংশ: আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি সারাংশ নিয়ে আলোচনা হবে, তা হল বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। প্রায়ই তোমাদের পরীক্ষায় এই সারাংশটি দেখা যায়, তোমরা যারা এখনো এটি শিখোনি, তারা এখান থেকে পড়ে শিখে নাও। নিচে বিস্তারিত দেয়া হল-

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকবিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

আরো দেখুন: সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সারাংশ

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি বহু মূল্যবান পদার্থ বটে। কিন্তু তাই বলিয়াই যেমন মণিলাভের নিমিত্তে বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যালাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে। কেননা দুর্জনের সাহচর্যে আপনার নিষ্কলুষ চরিত্রও কলুষিত হইতে পারে এবং মানবজীবনের অমূল্য সম্পদ নষ্ট হইতে পারে।

সারাংশ: বিদ্যা অমূল্য বিষয়; কিন্তু চরিত্র তার চেয়েও মূল্যবান। চরিত্রহীন বিদ্বান ব্যক্তি মণিময় বিষধর সাপের মতো পরিত্যাজ্য। তাই যে ব্যক্তি বিদ্বান ও চরিত্রবান তার সাহচর্য কল্যাণকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top