একজন মানুষ ভালো কি মন্দ সারাংশ: নতুন একটি সুন্দর সারাংশ নিয়ে আবারো হাজির হয়ে গেছি, তোমাদের যাদের একজন মানুষ ভালো কি মন্দ সারাংশটি লাগবে তারা এখনি দেখে নাও। এটি ক্লাস ৬ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকলেই শিখতে পারবে। তাহলে শুরু করে দাও পড়া-
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ঃ অপরের জন্য তুমি সারাংশ
একজন মানুষ ভালো কি মন্দ সারাংশ
একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে । সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে। তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে। তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না। তার সঙ্গে কাজ করতে চায় না। তাকে কাছে ডাকতে চায় না। তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়।
সারাংশ: মানুষের ভালো-মন্দ, ভদ্র-অভদ্র বিচার হয় তার আচরণ বা ব্যবহার দিয়ে। ব্যবহার খারাপ হলে কেউ তাকে পছন্দ করে না। আর ব্যবহার ভালো হলে সবাই তাকে ভালোবাসে, তার প্রশংসা করে । তাই প্রশংসা পাওয়ার জন্য সবারই ব্যবহার ভালো হওয়া আবশ্যক।



