আজকে তোমরা পড়বে ও শিখবে তুমি জীবনকে সুন্দর করতে চাও সারাংশ, যা ক্লাস ৬ থেকে শুরু করে এইচএসসি ও চাকরি পরীক্ষার্থী পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। তাহলে তোমাদের যাদের লাগবে এখনি পড়ে শিখে নাও।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | তুমি জীবনকে সুন্দর করতে চাও ভালো কথা |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
পড়ুনঃ আনন্দ প্রকাশ জীবনীশক্তির সারাংশ
তুমি জীবনকে সুন্দর করতে চাও সারাংশ
তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কথা, কিন্তু সেজন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করতে হবে। মহৎ কিছু লাভ করতে হলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করতে হবে। এসব তুচ্ছ করে যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হতে পার, তবে তোমার জীবন সুন্দর হবে। আরও আছে, তোমার ভেতরে এক আমি আছে, সে বড় দুরন্ত। তার স্বভাব পশুর মতো বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগবিলাস চায়, সে বড় লোভী। এই ‘আমি’কে জয় করতে হবে। তবেই তোমার জীবন সার্থক ও সুন্দর হয়ে উঠবে।
সারাংশ: মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে। মানুষের ভেতর পশুত্ব আছে। এ পশুত্বকে বলি দিতে হবে। ‘আমি’কে জয় করতে পারলে মানুষ জীবনে সার্থকতা অর্জন করতে পারবে।



