আনন্দ প্রকাশ জীবনীশক্তির সারাংশ

আনন্দ প্রকাশ জীবনীশক্তির সারাংশ: আজকে ব্যতিক্রমী একটি সারাংশ লিখেছি তা হল আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। পরীক্ষায় অনেক সময় আনকমন কিছু আসে, তাই এই সারাংশটি তোমরা শিখে রাখতে পার। তাহলে এখনি পড়া শুরু করে দাও।

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকআনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

আরো পড়ুন- সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় সারাংশ

সারাংশ: আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ

আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানারূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা।

সারাংশ: মানুষ নিজের আনন্দ কোনো মাধ্যমে প্রকাশ এবং তা অন্যের মধ্যে সঞ্চার করতে চায়। যে কারণে সৃষ্টি হয়েছে চিত্র, নৃত্য, সংগীত, অভিনয়, কাব্য-সাহিত্য ইত্যাদি। তাই আনন্দকে ধারণ করার জন্য এসব শিল্পকলার চর্চা করা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top