অতীতকে ভুলে যাও সারাংশ – ক্লাস ৬,৭,৮, এসএসসি, এইচএসসি

অতীতকে ভুলে যাও সারাংশ: নতুন একটি সারাংশ নিয়ে হাজির হয়ে গেলাম আবারো। তোমরা যারা ক্লাস ৬,৭,৮, ৯-১০, এসএসসি, এইচএসসি এর শিক্ষার্থী, তারা চাইলে এই সারাংশটা শিখে রাখতে পার, পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে পড়ে আয়ত্ত করে রাখ-

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকঅতীতকে ভুলে যাও
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

পড়ঃ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে সারাংশ

অতীতকে ভুলে যাও সারাংশ

অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে। আগামীকালের বোঝা, অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা অনেক বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ। ভবিষ্যৎ কাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই। ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায়। অতএব, অতীতের ও ভবিষ্যতের দরজায় আগল লাগাও- আর শুরু কর দৈনিক জীবন নিয়ে বাঁচতে।

সারাংশ: বর্তমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। অতীত আর ভবিষ্যতের দুশ্চিন্তায় যারা বর্তমানের জীবন কাটায় তারা ভ্রান্ত পথের পথিক। অথচ বর্তমানের মাঝেই রয়েছে মানুষের মুক্তি এবং শক্তি। অতীত ও ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই । বরং বর্তমানকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top