মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে সারাংশ

মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে সারাংশ: আজকে তোমরা নতুন আরেকটি সারাংশ শিখবে, নিচে সকল কিছু বিস্তারিত দেয়া হয়েছে। তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে অথবা শিখা প্রয়োজন, তারা শিখে রাখতে পার।

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকমানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

পড়ুনঃ সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না সারাংশ

মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে সারাংশ

মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে। করতে পারে যে-কোনো বিষয়ে চিন্তা। সে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু-পাখিকে পশু-পাখি হতে ভাবতে হয় না- পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই- যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ- বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য-অসভ্যের পার্থক্যও এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে, সভ্যতারও পেছনের সারিতেই তাদের স্থান। ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই। মোট কথা, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা- চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা।

সারাংশ: মানুষ সৃষ্টির সেরা জীব। সুতরাং মানুষকে তার বিবেক-বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তা না হলে চিন্তাই হলো মানুষের উন্নতির একমাত্র চাবিকাঠি মানুষে আর পশুতে প্রভেদ থাকবে না। যে জাতি যত বেশি চিন্তাশীল সে জাতি তত বেশি উন্নত ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top