মানুষের মূল্য কোথায় সারাংশ – ক্লাস ৬,৭,৮, এসএসসি, এইচএসসি

মানুষের মূল্য কোথায় সারাংশ: আজকে খুবই গুরুত্বপূর্ণ সারাংশ নিয়ে লিখব, তা হচ্ছে মানুষের মূল্য? কোথায় চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। তোমরা যদি ক্লাস ৬ থেকে এইচএসসি পরীক্ষার্থী হও তাহলে মনোযোগ সহকারে পড়ে নাও।

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকমানুষের মূল্য কোথায়…….চরিত্রবান মানে এই
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি

এছাড়া পড়ুন: বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ সারাংশ

মানুষের মূল্য কোথায় সারাংশ

মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের যা-কিছু শ্ৰেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনাে কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লােক – এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পােষণ করাে, তুমি পরদুঃখকাতর ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয় – চরিত্রবান মানে এই।

সারাংশ: মানুষের প্রকৃত মূল্য তার মনুষ্যত্ব, জ্ঞান ও চরিত্রে। চরিত্রবলে মানুষ শ্রদ্ধা, ভক্তি অর্জন করতে পারে। পরোপকারী, ন্যায়বান, সত্যবাদী, স্বাধীনতাপ্রিয় মানুষই চরিত্রবান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top