স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন সারাংশ যা ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি শ্রেণির জন্য লেখা। তোমরা যারা এই ক্লাসের রেঞ্জের ভিতরে আছ, তারা শিখে রাখ। তাহলে শুরু কর-
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন……সে কষ্ট সহ্য না করে উপায় নেই |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ঃ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন সারাংশ
স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন সারাংশ
স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমন স্বাধীনতা রক্ষার জন্য সত্য, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়োজন। সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন, নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ লোক মিথ্যাচারী, সেখানে দু’চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু মানুষ ও জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই।
সারাংশ: স্বাধীনতা অর্জন ও রক্ষার জন্য সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার প্রয়োজন। জাতির অধিকাংশ লোক মিথ্যাচারী হলে অল্পসংখ্যক সত্যনিষ্ঠ লোককে দুর্ভোগ সহ্য করতে হয়। তবে, জাতির প্রতিষ্ঠার জন্য কষ্টভোগ অপরিহার্য।



