সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় সারাংশ: আজকে আমাদের আলোচনার বিষয় সূর্যের আলোতে রাতের অন্ধকার সারাংশ লেখা। তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে, তাদের জন্য এটি বেশ দরকারি। তাই দেরি না করে এখনি পড়ে শিখে রাখ এই সারাংশটি।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮,৯,১০, এসএসসি, এইচএসসি |
আরো পড়ঃ একজন মানুষ ভালো কি মন্দ সারাংশ
সূর্যের আলোতে রাতের অন্ধকার সারাংশ
সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই; শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরের মানুষটি জেগে ওঠে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি । আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাচতে চাই। আর সুন্দর করে বাচতে হলে চাই জ্ঞান। সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে। আমরা মানুষ হয়ে উঠি।
সারাংশ: সূর্যের আলোর মতো শিক্ষার আলোও অন্ধকার দূর করে। শিক্ষা আমাদের মনের অজ্ঞানতা দূর করে অন্তরের লুকানো শক্তিকে জাগিয়ে দেয়। জ্ঞান অর্জনের ফলে আমরা সুন্দর করে বাঁচতে শিখি। তাই প্রকৃত শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হওয়া আমাদের সবার জন্যই অপরিহার্য।



