অপরের জন্য তুমি সারাংশ: আজকে আরো একটি অতি গুরুত্বপূর্ণ সারাংশ তোমাদের জন্য লিখলাম। অপরের জন্য তুমি সারাংশ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি প্রায়ই আসতে দেখা যায়। তোমাদের যাদের বই নেই অথবা, এই মুহুর্তে কাছে বই নেই তাদের সুবিধার্থে মূলত আমাদের লেখা, আশা করি ভাল লাগবে। প্রয়োজন থাকলে এখনি শিখে রাখ, কাজে লাগবে।
| পোস্টের বিষয়বস্তু | সারাংশ লিখন |
| সারাংশ এর টপিক | অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও |
| প্রযোজ্য শ্রেণিসমূহ | ক্লাস ৬,৭,৮, ৯-১০, এসএসসি, এইচএসসি |
পড়ুন: তুমি বসন্তের কোকিল সারাংশ
অপরের জন্য তুমি সারাংশ
অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও- আমি বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও; অপরের সঙ্গে একটুখানি মিষ্ট কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ কর, তাহলেই অনেক হবে। চরিত্রবান, মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন। পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরব বোধ করেন।
সারাংশ: অন্যের প্রতি মধুর ব্যবহার ও তার ছোটখাটো ব্যথা দূর করেই তাকে সন্তুষ্ট করা যায়। পরোপকারী ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন এবং সেই ব্যথাকে মোচন করে অপার আনন্দ লাভ করেন।



