তুমি বসন্তের কোকিল সারাংশ – ক্লাস ৬,৭,৮, এসএসসি, এইচএসসি

তুমি বসন্তের কোকিল সারাংশ: সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে তোমরা শিখবে একটি মজার সারাংশ তা হল- তুমি বসন্তের কোকিল সারাংশ। অনেকেই এটি লেখার জন্য অনুরোধ করেছিলে, তাই আজকে তোমাদের অনুরোধে এই সারাংশটি লেখা। জলদি শিখে নাও।

পোস্টের বিষয়বস্তুসারাংশ লিখন
সারাংশ এর টপিকতুমি বসন্তের কোকিল, বেশ লোক
প্রযোজ্য শ্রেণিসমূহক্লাস ৬,৭,৮, ৯-১০, এসএসসি, এইচএসসি

আরো পড়ুন: মানুষের জীবনে ভাষার স্থান সারাংশ

তুমি বসন্তের কোকিল সারাংশ

তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর, আবার যখন দারুণ শীতে জীবলোকে থরথরি কম্প লাগে, তখন কোথায় থাক বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক, চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো দুলালী ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।

সারাংশ: সুখ-দুঃখ নিয়েই পৃথিবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এ পৃথিবীতে এক শ্রেণির মানুষ আছে যারা মানুষের সুসময়ে কাছে ভিড়ে, কিন্তু দুঃসময়ে সটকে পড়ে। আমাদের উচিত শুধু সুদিনে নয়, দুর্দিনেও একে অপরের পাশে থাকা, পরস্পরকে ভালোবাসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top